ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

Image
ইসরাইলের নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির দেওয়া তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের ও তাদের দেহরক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কোনো এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না যা পাবলিক ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। ধারণা করা হচ্ছে, ইসরাইল গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা আরো কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। Please wait 30 seconds... Next

আজ ‘সিঙ্গেলেই সুখী’ দিবস।

আজ ‘সিঙ্গেলেই সুখী’ দিবস।



ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় ভালোবাসার মানুষদের জন্য একেকটি দিবস। এরই ধারবাহিকতায় রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডের ধারবাহিকতায় আজ প্রমিস ডে। ভালোবাসার মানুষগুলো উদযাপন করছেন নিজেদের মতো করে।


তবে সিঙ্গেলরা চাইলে আজ সুখেই কাটাতে পারবেন নিজের মতো। আজ ১১ ফেব্রুয়ারি ‘সিঙ্গেলেই সুখী দিবস’ (স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে)।


টমাস ও রুথ রয় নামের দু’জনের উদ্যোগে দিনটির প্রচলন হয়। যদিও কবে থেকে এই দিবস পালিত হচ্ছে সেটি জানা যায়নি।


যারা একা আছে আছেন, চাইলে দিবসটিকে নিজের মতো করে উদযাপন করতে পারেন। আপনি পুরো দিনটি নিজের জন্য আলাদা করে রাখতে পারেন। ঘুরে আসতে পারেন দূর থেকে। অথবা নতুন হেয়ারস্টাইল এবং আরামদায়ক ম্যাসাজের জন্য স্যালুনে যেতে পারেন, তারপর কোনো ব্যাখ্যা ছাড়াই নিজের ইচ্ছামতো নিজের মতো শপিং করতে পারেন আবার চাইলে সিঙ্গেল বন্ধুরা মিলে পার্টি বা পিকনিকও করতে পারেন।


Comments

Popular Posts

ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

ছোট পর্দার তারকাদের পারিশ্রমিক: কে কত নিচ্ছেন এখন?

বাবার দেওয়া সেরা ৫টি উপদেশ।