ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

Image
ইসরাইলের নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির দেওয়া তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের ও তাদের দেহরক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কোনো এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না যা পাবলিক ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। ধারণা করা হচ্ছে, ইসরাইল গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা আরো কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। Please wait 30 seconds... Next

ছোট পর্দার তারকাদের পারিশ্রমিক: কে কত নিচ্ছেন এখন?

পেশাগত জীবনের পাশাপাশি প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতুহল সব সময়ই তুঙ্গে। প্রিয় তারকারা দিনে কী খান, কখন ঘুমান, কখন জেগে ওঠেন—সবই যেন জানার আগ্রহে মুখিয়ে থাকেন ভক্তরা। তবে এসবের পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই—তারা এক একটি নাটকে কত পারিশ্রমিক নেন?

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক এখন আকাশছোঁয়া। সময়ের সঙ্গে সঙ্গে নাটকের মাধ্যম বদলেছে, এসেছে ওটিটি ও সিনেমা। তারকারাও পাল্টে নিচ্ছেন নিজেদের অবস্থান ও মূল্য।


অভিনেতাদের মধ্যে কে কত নিচ্ছেন?

  • মোশারফ করিম: দেশের অন্যতম শীর্ষ অভিনেতা। আগে নাটকপ্রতি ১.৮ লাখ পেলেও এখন নিচ্ছেন ২ লাখ টাকা।
  • আফরান নিশো: ছোট পর্দা ছেড়ে ওটিটি ও চলচ্চিত্রে ব্যস্ত। পারিশ্রমিক উঠেছিল নাটকপ্রতি ৩ লাখ পর্যন্ত।
  • জিয়াউল ফারুক অপূর্ব: নিশোর অনুপস্থিতিতে নাটকে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বর্তমানে প্রতিটি নাটকে পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৩.৫ লাখ টাকা
  • চঞ্চল চৌধুরী: জনপ্রিয়তা সত্ত্বেও পারিশ্রমিক বাড়াননি। প্রতি নাটকে নিচ্ছেন ১ লাখ টাকা।

অভিনেত্রীদের পারিশ্রমিকের চিত্র

  • মেহজাবিন চৌধুরী: বর্তমানে ওটিটি ও সিনেমায় ব্যস্ত। নাটকপ্রতি পারিশ্রমিক ১-১.২ লাখ টাকা
  • সাফা কবির: কাজের পরিমাণ কম হলেও জনপ্রিয়তার কমতি নেই। নাটকপ্রতি নিচ্ছেন ৬০ হাজার টাকা।
  • জান্নাতুল হিমি: জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকও বেড়েছে। এখন প্রতি নাটকে নেন ৪০ হাজার টাকা।
  • সামিরা খান মাহিকেয়া পায়েল: প্রতিটি নাটকের জন্য নিচ্ছেন ৪০-৫০ হাজার টাকা
  • সাদিয়া আয়মানতানিয়া বৃষ্টি: জনপ্রিয়তায় এগিয়ে। পারিশ্রমিক ৩০-৪০ হাজার টাকা
  • অহনা রহমান: কাজের ব্যস্ততা ফের বেড়েছে। পারিশ্রমিক ৪০-৫০ হাজার টাকা

অভিনেতা যারা এখন উঠতি জনপ্রিয়তায়

  • নিলয় আলমগীর: নাটকপ্রতি পারিশ্রমিক ১ লাখ টাকা
  • মিশু সাব্বির: জনপ্রিয় নাটক "ব্যাচেলর পয়েন্ট"-এর এই অভিনেতা পারিশ্রমিক নিচ্ছেন ৭০-৮০ হাজার টাকা
  • শামীম হাসান সরকার: বিশেষত আঞ্চলিক ভাষার নাটকে তার কদর বেশি। পারিশ্রমিক ৫০ হাজার টাকা
  • আরশ খানযাহের আলভি: নাটকপ্রতি নিচ্ছেন ৩০-৪০ হাজার টাকা
  • খায়রুল বাশার: অভিনয়ের দক্ষতার জন্য নির্মাতাদের পছন্দের তালিকায়। পারিশ্রমিক ৫০-৬০ হাজার টাকা

এই তথ্যগুলো থেকেই বোঝা যায়, বাংলাদেশের ছোট পর্দার নাট্যশিল্পে তারকাদের চাহিদা ও পারিশ্রমিক কেমনভাবে পরিবর্তিত হয়েছে। ওটিটি ও চলচ্চিত্রে পা রাখার সঙ্গে সঙ্গে অনেকেই পারিশ্রমিকের দিক থেকেও পৌঁছে গেছেন এক নতুন উচ্চতায়।



Please wait 30 seconds...
Next

Comments

Popular Posts

ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

বাবার দেওয়া সেরা ৫টি উপদেশ।