ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

Image
ইসরাইলের নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির দেওয়া তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের ও তাদের দেহরক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কোনো এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না যা পাবলিক ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। ধারণা করা হচ্ছে, ইসরাইল গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা আরো কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। Please wait 30 seconds... Next

বাংলাদেশে চিকিৎসা নেই মিথ্যা বলে যারা তারা আসলে সত্যকে আরাল করে।

তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান—দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার! একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই— হাসপাতালও তখন সেবা দেয়, দয়া করে না।



আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন— কিন্তু যারা তামিম না? যারা শুধুই নাগরিক? তাদের বুক ব্যথা মানেই— বুকের উপরে ভর্তি ফরম, সিরিয়াল, অ্যানালাইসিস ফি, প্রতীক্ষার ওয়ার্ড, আর হয়তো একটা শোকবার্তা! এখানে সেবা পেতে হলে তুমি ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে, নয়তো হতে হবে নিছক ভাগ্যবান!


একই রিং, একই ডাক্তার, একই অপারেশন— তবু কারো জন্য পঁচিশ হাজার, আর কারো জন্য দুই লাখ! এটা কি সেবা?না ভাই, এটা স্টেন্ট নামের চুক্তিভিত্তিক ডা*কাতি। বাংলাদেশে চিকিৎসা নেই—এই মিথ্যে বলে যারা, তারা আসলে সত্যকে আড়াল করে। চিকিৎসা আছে—সততা নেই। ডাক্তার আছে—দায়িত্ব নেই। হাসপাতাল আছে—মানবতা নেই।


এখানে ওটি মানে 'অপারেশন থিয়েটার' না, এটা একেকটা 'অফিস টেবিল', যেখানে প্রতিটি রোগী একটা টাকার ইউনিট।

বুকের ব্যথা কেটে যাবে একদিন, কিন্তু এই ব্যবস্থার ব্যথা কাটবে কবে? একদিন রিং পড়বে এই সিস্টেমের বুকে—হৃদপিণ্ড খুলে বের করা হবে প্রতারণার রক্ত। সেইদিন চিকিৎসা হবে আবার সেবা, ব্যবসা নয়।


 

Comments

Popular Posts

ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

ছোট পর্দার তারকাদের পারিশ্রমিক: কে কত নিচ্ছেন এখন?

বাবার দেওয়া সেরা ৫টি উপদেশ।