ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

Image
ইসরাইলের নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির দেওয়া তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের ও তাদের দেহরক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কোনো এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না যা পাবলিক ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। ধারণা করা হচ্ছে, ইসরাইল গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা আরো কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। Please wait 30 seconds... Next

এই পৃথিবীতে কেউই আসলে কিপ্টা না। তাহলে সবাই খরচ করে কিসে?

এই পৃথিবীতে কেউই আসলে কিপ্টা না। খরচ সবাইই করে। কিসের পেছনে করে, ঐটাই হলো আসল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটাই আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন ধরেন কারো কাছে গল্প উপন্যাসের বই কেনা বিলাসিতা। বাট রেস্টুরেন্টে বসে ২ হাজার বিল চরতে কোন সমস্যা নাই। 



কেউ আবার একটা ভালো বইয়ের খোঁজে ফ্রান্স পর্যন্ত ছুটে যায়। লাখ টাকা খরচ করে বই কিনে আনে। কেউ ফ্যান্সি ড্রেস পরতে পছন্দ করে।কারো আড়ং ইল্লিয়িন আগা নূর ছাড়া চলবেই না। কারো আবার নিউমার্কেট থেকে দুই হাজারের একটা পাঞ্জাবী হলেই চলে, তবে ঈদের পরের ট্যুরটা আবার মিস করা যাবে না। 


টাকা খরচের প্রেফারেন্স আসলে এমনই। কারো কাছে খাওয়া খুব গুরুত্বপূর্ণ। ওতে উনিশ বিশ চলবে না। কারো কাছে এপিয়ারেন্স আর ছবিটা গুরুত্বপূর্ণ। খালি পেট হলেও ফ্যাশন একশোতে একশো হওয়া চাই। সবাইই আসলে হাজবেন্ড বা ওয়াইফ ম্যাটেরিয়াল। জাস্ট কার খরচের ইচ্ছাটা আপনার ইচ্ছা আর সামর্থ্যের সাথে যায়, ঐটাই খুঁজে বের করতে হবে। 


কাউকে জাজ করার দরকার নাই। ভালো বা খারাপ বলারও দরকার নাই। একটা মানুষ দুই লাখ টাকার বাজেট পাইলে খুশি হয়। আবার কিছু মানুষের দুই লাখ টাকা দিতে ভালো লাগে। তারা তাদের জন্য পারফেক্ট। আবার কেউ সাধারণ একটা পোশাক পরেই ভালো লাগে। পোশাকের বদলে ট্যুর দিতে বা খাইতে বা জমাইতে বেশি ভালো লাগে। এইটাও আরেকটা টাইপ। 


দুনিয়ার সব বাজেট নিয়ে আপনার তাই মাতামাতি বা টেনশন না করলেও চলবে। আপনার কাজ আপনার টাইপটা খুঁজে বের করা। দ্যাটস ইট।


 

Comments

Popular Posts

ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

ছোট পর্দার তারকাদের পারিশ্রমিক: কে কত নিচ্ছেন এখন?

বাবার দেওয়া সেরা ৫টি উপদেশ।