ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

Image
ইসরাইলের নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির দেওয়া তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের ও তাদের দেহরক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কোনো এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না যা পাবলিক ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। ধারণা করা হচ্ছে, ইসরাইল গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা আরো কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। Please wait 30 seconds... Next

চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে মাসে ৪০ কোটি টাকা বেতন পাবেন হামজা চৌধুরী।

ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। তবে নতুন দলে এসেই তিনি হয়েছেন সর্বোচ্চ বেতনের খেলোয়াড়।




মার্চে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজা চৌধুরী শেফিল্ড থেকে বছরে ২৬ লাখ পাউন্ড বেতন পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি ৮০ লাখ টাকা। মাসিক হিসাবে তার বেতন প্রায় ৩.৩ কোটি টাকা। তবে আপাতত জুন পর্যন্ত ধারে থাকার কারণে তিনি চলতি মৌসুমের বাকি সময় পর্যন্ত এই বেতনই পাবেন।


শেফিল্ড ইউনাইটেড বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, যা তাদের আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। ক্লাবটি চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিততে পারে। হামজার ধারের মেয়াদ শেষ হলে শেফিল্ড ইউনাইটেড তার সঙ্গে স্থায়ী চুক্তি করার পরিকল্পনাও করছে।


শেফিল্ডে হামজার পর দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হলেন ডিফেন্ডার রব হোল্ডিং, যিনি বছরে ২৩ লাখ ৪০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি ৮১ লাখ টাকা) বেতন পান। তৃতীয় সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়রা হলেন আনেল আহমেদহোডজিক, গুস্তাভো হার্মার, টম ডেভিস ও ভিনিসিয়াস সৌজা, যারা প্রত্যেকে বছরে ১৫ লাখ ৬০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ৮৮ লাখ টাকা) বেতন পান।


শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়ে হামজা চৌধুরী শুধু মাঠের খেলায় নয়, বেতনের ক্ষেত্রেও শীর্ষস্থানে উঠে এসেছেন। এখন দেখার বিষয়, তিনি নতুন দলে কতটা প্রভাব বিস্তার করতে পারেন।

Comments

Popular Posts

ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

ছোট পর্দার তারকাদের পারিশ্রমিক: কে কত নিচ্ছেন এখন?

বাবার দেওয়া সেরা ৫টি উপদেশ।