ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

Image
ইসরাইলের নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির দেওয়া তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের ও তাদের দেহরক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কোনো এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না যা পাবলিক ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। ধারণা করা হচ্ছে, ইসরাইল গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা আরো কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। Please wait 30 seconds... Next

এনজিওগ্রাম শেষে হার্টে রিং পরানো হয়েছে তামিমের।

হার্টে রিং পরানো হয়েছে ডিপিএলের ম্যাচের সময় হার্ট অ্যাটাক হওয়া তামিম ইকবালকে। বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ইতোমধ্যে তাকে ঢাকায় নিয়ে আসার জন্য হেলিকপ্টারও পাঠানো হয়েছে।



মাঠে অসুস্থ হয়ে পড়লে তামিমকে প্রাথমিক চিকিৎসা শেষে নেয়া হয় নিকটস্থ একটি হাসপাতালে। এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক করেছেন তামিম। তবে তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।


সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা।


এদিকে, তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির আজকের বোর্ডসভা। দুপুর ১২টায় এ বোর্ডসভা শুরু হওয়ার কথা ছিল।


Comments

Popular Posts

ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

ছোট পর্দার তারকাদের পারিশ্রমিক: কে কত নিচ্ছেন এখন?

বাবার দেওয়া সেরা ৫টি উপদেশ।