ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

Image
ইসরাইলের নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির দেওয়া তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের ও তাদের দেহরক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কোনো এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না যা পাবলিক ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। ধারণা করা হচ্ছে, ইসরাইল গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা আরো কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। Please wait 30 seconds... Next

ফিফা বিশ্বকাপ বাছাই: প্রথমার্ধেই ব্রাজিলের জালে আর্জেন্টিনার ৩ গোল।

ব্রাজিল-আর্জেন্টিনা! ফুটবল ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাউথ আমেরিকার এই দুই দলের খেলা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে আলাদা উন্মাদনা। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় খেলা।



ম্যাচের মাত্র ৪ মিনিট। অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন হুলিয়ান আলভারেজ। এরপর দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ।


এরপর অনেকটা নড়েচড়ে ওঠে ব্রাজিল। ডিবক্সের বাহির থেকে দারুণ এক শটে ম্যাচের ২৬ মিনিটে সেলেসাওদের হয়ে এক গোল পরিশোধ করেন কুনহা।


তবে গোল করে কোন লাভ হয়নি। কারণ- ২ গোল করার পর আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৩৭ মিনিটে দুর্দান্ত গোল করে লিড বাড়ান ম্যাক অ্যালিস্টার।

Comments

Popular Posts

ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

ছোট পর্দার তারকাদের পারিশ্রমিক: কে কত নিচ্ছেন এখন?

বাবার দেওয়া সেরা ৫টি উপদেশ।