ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

Image
ইসরাইলের নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির দেওয়া তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের ও তাদের দেহরক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কোনো এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না যা পাবলিক ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। ধারণা করা হচ্ছে, ইসরাইল গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা আরো কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। Please wait 30 seconds... Next

রাসুল (সা:) এর ৫টি প্রিয় খাবার ও বৈজ্ঞানিক উপকারিতা ।

রাসুল (সা:) এর ৫টি প্রিয় খাবার ও বৈজ্ঞানিক উপকারিতা ।

আপনি কি জানেন, আমাদের প্রিয় নবি হজরত মুহাম্মদ সালল্লাহু আলাইহে অসাল্লাম পাঁচটি খাবার পছন্দ করতেন, যেগুলো শুধু সুন্নাহ নয় বরং আধুনিক বিজ্ঞানও যেগুলোর উপকারিতা প্রমাণ করেছে? এই খাবারগুলো খেলে আপনি সুস্থ, সবল, আর শক্তিশালী থাকতে পারেন ঠিক যেমন আমাদের রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম ছিলেন! তাই আজকের এই আটিকেলটি  আপনার জীবন বদলে দিতে পারে!



১: খেজুর - স্বাস্থ্যের প্রাকৃতিক খনি:


রাসুলুল্লাহ সালল্লাহু আলাইহে অসাল্লাম এর অন্যতম প্রিয় খাবার ছিল খেজুর। হাদিসে বর্ণিত আছে, যে ঘরে খেজুর আছে, সেই ঘর কখনো অনাহারে থাকবে না। (সহিহ মুসলিম)।


উপকারিতা (ইসলামিক দৃষ্টিকোণ):


নবিজি সালল্লাহু আলাইহে অসাল্লাম  রমজানের সময় খেজুর দিয়ে ইফতার করতেন।

খেজুরকে বরকতময় ফল বলা হয়েছে কোরআন ও হাদিসে।

বিজ্ঞান কী বলে?

খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি (গ্লুকোজ, ফ্রুক্টোজ) যা শরীরকে দ্রুত শক্তি যোগায়।

এতে রয়েছে ফাইবার, যা হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এবং আয়রনের উৎস যা হৃদযন্ত্র ও রক্তস্বাস্থ্যের জন্য উপকারী।

একটি গবেষণায় দেখা গেছে, দিনে ৩টি খেজুর খেলে শরীরের ৭০% প্রয়োজনীয় খনিজ পাওয়া যায়! ভাবুন তো! রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম ১৪০০ বছর আগে যেটা খেয়েছেন, বিজ্ঞান এখন সেটার গুণাবলী আবিষ্কার করছে!


২: মধু - কোরআনের স্বীকৃত ঔষধ:

কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য শিফা । (সূরা আন-নাহল,)


উপকারিতা (ইসলামিক দৃষ্টিকোণ):

রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম প্রতিদিন সকালে গরম পানির সাথে মধু খেতেন। হাদিসে বলা হয়েছে, মধু বহু রোগের জন্য শিফা।


বিজ্ঞান কী বলে?


মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য।

এটি সর্দি-কাশি কমাতে সাহায্য করে এবং গলায় প্রশান্তি আনে।

পেটের সমস্যা, যেমন আলসার এবং হজমের সমস্যার জন্যও মধু উপকারী।


গবেষণায় প্রমাণিত হয়েছে, মধুতে প্রায় বায়েশটি অ্যামিনো এসিড, সাতাসটি খনিজ পদার্থ এবং পাঁচ হাজার এর বেশি এনজাইম রয়েছে! প্রাকৃতিক এন্টিবায়োটিক খুঁজছেন? রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম  প্রদত্ত মধুই হতে পারে আপনার উত্তর!


৩: জলপাই ও জলপাই তেল – কোরআন ও বিজ্ঞানের সুপারফুড:


কোরআনে আল্লাহ তায়ালা বলেন, 'তালিম ওয়াত্তীন ওয়া যায়তুন' (ডুমুর ও জলপাইয়ের শপথ)। (সূরা তীন)।


উপকারিতা (ইসলামিক দৃষ্টিকোণ):

রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম বলেছেন, 'জলপাই তেল খাও এবং তা শরীরে মাখাও, কারণ এটি একটি বরকতময় বৃক্ষ থেকে এসেছে।(তিরমিজি)।


বিজ্ঞান কী বলে?


জলপাই তেল হৃদয়ের বন্ধু বলা হয় কারণ এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন E, এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান।

এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক।


জলপাই তেল নিয়মিত খাওয়া ব্যক্তিদের হৃদরোগের ঝুঁকি প্রায় ৩০% কমে যায়!

আপনার হৃদয় ভালো রাখতে চান? রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম প্রদত্ত এই সুপারফুডই হতে পারে সেরা সমাধান!



৪: দুধ – রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম এর প্রিয় পানীয়:


হাদিসে বলা হয়েছে, 'রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম যখন দুধ পান করতেন, তখন বলতেন, হে আল্লাহ! আমাদের দুধে বরকত দাও। (তিরমিজি)।


উপকারিতা (ইসলামিক দৃষ্টিকোণ):


দুধকে পবিত্র এবং পুষ্টিকর পানীয় বলা হয়েছে।

হাদিসে দুধকে সম্পূর্ণ খাবার হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞান কী বলে?


দুধে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন D, এবং ফসফরাস।

এটি হাড় শক্তিশালী করে এবং দাঁতের জন্য উপকারী।

এছাড়াও, দুধ ঘুমের মান উন্নত করে এবং শরীরে শক্তি যোগায়।


গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১ গ্লাস দুধ পান করলে হাড়ের ভঙ্গুরতা প্রায় পঁচিশ পারশেন্ট কমে যায়! শক্ত হাড় আর সুস্থ দেহ চান? রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম এর এই প্রিয় পানীয়টি আজই আপনার তালিকায় যুক্ত করুন!


৫: তরমুজ – গ্রীষ্মের সুন্নাহ ফল


রাসুলুল্লাহ সালল্লাহু আলাইহে অসাল্লাম তরমুজ খেতেন এবং বলেন, 'তরমুজ খাও, কারণ এটি অন্ত্রের রোগ দূর করে এবং পেট ঠান্ডা রাখে।' (আবু দাউদ)।


উপকারিতা (ইসলামিক দৃষ্টিকোণ):


তরমুজ শরীরকে ঠান্ডা রাখে, যা মরুভূমির গরমে অত্যন্ত উপকারী ছিল।

রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম  কখনো তরমুজ খেজুরের সাথে মিশিয়ে খেতেন।

বিজ্ঞান কী বলে?


তরমুজে রয়েছে বিরানব্বই পারশেন্ট  পানি, যা শরীরকে হাইড্রেটেড রাখে।

এটি ভিটামিন A, C, এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস।

তরমুজে থাকা লাইকোপিন হৃদরোগ প্রতিরোধ করে।


গবেষণায় প্রমাণিত হয়েছে, তরমুজ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং কিডনির কার্যকারিতা উন্নত করে।  গরমে সুস্থ থাকতে চান? রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম এর প্রিয় এই ফল হতে পারে আপনার পরিপূর্ণ সমাধান!


ভেবে দেখুন, প্রিয় ভাই ও বোনেরা! চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবিজি সালল্লাহু আলাইহে অসাল্লাম যেসব খাবার খেয়েছেন, সেগুলোই আজ বিজ্ঞানীরা 'সুপারফুড' বলে আখ্যায়িত করছে! কোরআন ও সুন্নাহতে পাওয়া নির্দেশনাগুলো শুধু আধ্যাত্মিক নয়, বরং শারীরিক সুস্থতার জন্যও উপকারী।


আপনি কি রাসুল সালল্লাহু আলাইহে অসাল্লাম এর এই প্রিয় খাবারগুলোকে আপনার ডায়েটে যুক্ত করেছেন? যদি না করে থাকেন, তাহলে আজই শুরু করুন। সুন্নাহ মেনে চলুন, স্বাস্থ্যবান থাকুন, এবং আল্লাহর বরকতে ভরপুর হয়ে উঠুন!


Comments

Popular Posts

ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

ছোট পর্দার তারকাদের পারিশ্রমিক: কে কত নিচ্ছেন এখন?

বাবার দেওয়া সেরা ৫টি উপদেশ।