ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

Image
ইসরাইলের নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির দেওয়া তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের ও তাদের দেহরক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কোনো এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না যা পাবলিক ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। ধারণা করা হচ্ছে, ইসরাইল গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা আরো কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। Please wait 30 seconds... Next

যে ব্যক্তি ২৫৭ বছর বেঁচে ছিলাম ।

একজন মানুষ যিনি বেঁচে ছিলেন দীর্ঘ ২৫৭ বছর! কি বিস্মিত হচ্ছেন! তাই তো? হয়তো ভাবছেন মানুষ যেখানে টেনে-টুনে ৯০-১০০ বছর বাঁচতে পারে, সেখানে এই ব্যক্তি কী করে এতো বছর বেঁচে ছিলেন? 



শোনা যায়, ২৫৭ বছর বেঁচে থাকা চিং-ইউয়েন নামের ব্যক্তিটি ছিলেন চীনের বাসিন্দা। যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। ৭ ফিট উচ্চতার চিং ১৬৭৬ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত বেঁচে ছিলেন! এমনও শোনা যায়, চিং-ইউয়েন নাকি ২০০ বছর বয়স পর্যন্ত নিজে উপার্জন করেই জীবিকা নির্বাহ করেছেন! ১৯৩৩ সাল ৬ মে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। 


অবশ্য তার জন্মসাল নিয়ে কিছুটা মত পার্থক্যও রয়েছে। অনেকে বলেন চিং-ইউয়েনের জন্ম ১৭৭৬ সালে, আবার অনেকের মতে ১৬৭৬ সালে! সেই হিসেবে তিনি ২৫৭ বা ১৫৭ বছর বেঁচে ছিলেন। একশো বা দুইশো সাতান্না যেটাই হোক না কেন, তাঁর এতো বছর বাঁচার রহস্য বিজ্ঞানীদের কাছে আজও অজানা…

Comments

Popular Posts

ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

ছোট পর্দার তারকাদের পারিশ্রমিক: কে কত নিচ্ছেন এখন?

বাবার দেওয়া সেরা ৫টি উপদেশ।