ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

Image
ইসরাইলের নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় ইরানের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির দেওয়া তথ্য প্রকাশ করেছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের ও তাদের দেহরক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কোনো এমন যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন না যা পাবলিক ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। ধারণা করা হচ্ছে, ইসরাইল গোয়েন্দা নজরদারি বা হ্যাকিংয়ের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলি হামলার পাশাপাশি দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইরান সরকারের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-ব্যবস্থা আরো কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। Please wait 30 seconds... Next

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা।

আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে পৌঁছেছে গেছে হান্সি ফ্লিকের দল বার্সেলোনা। আগামী ২৬ এপ্রিল লড়াইয়ে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।



স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) রাতে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় সেমিফাইনালের ফিরতি লেগে ফেররান তরেসের একমাত্র গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় শেষ ধাপে পৌঁছে যায়।


পুরো ম্যাচে আক্রমণে অনেক এগিয়ে ছিল বার্সেলোনা। গোলের জন্য ১৫টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে ক্লাবটি। আতলেতিকোর ৬ শটের একটিও লক্ষ্যে ছিল না।


খেলার ষষ্ঠ মিনিটে রাফিনিয়াকে আতলেতিকোর ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতা পেছন থেকে ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। সম্ভাব্য লাল কার্ডের জন্য ভিএআরে মনিটরে দেখে আগের সিদ্ধান্তই বহাল রাখেন তিনি। তাকে কিছু একটা বলায় হলুদ কার্ড দেখেন আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে।


ম্যাচে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও জুল কুন্দের শট জড়াতে পারেনি। ২৭তম মিনিটে প্রথম পরিষ্কার সুযোগ পেয়েই এগিয়ে যায় বার্সেলোনা। বক্সে দারুণ একটি পাস দেন ইয়ামাল, তাতে ছুটে গিয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান রবের্ত লেভানদোভস্কির জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া তরেস।


এর কিছুক্ষণ পর কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি সুযোগ পেয়ে যায় বার্সেলোনা। কিন্তু বক্সে রাফিনিয়ার শট রক্ষণে প্রতিহত হওয়ার পর বাইরে মারেন ইয়ামাল। ৩৯তম মিনিটে ইয়ামালের পাস ধরে বক্সে রাফিনিয়ার কোনাকুনি শট কাছের পোস্টে পা দিয়ে ঠেকান গোলরক্ষক হুয়ান মুসো। প্রথমার্ধে গোলের জন্য ১০টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। এই সময়ে আতলেতিকো শটই নিতে পারে মাত্র একটি।


Comments

Popular Posts

ইরানে ইন্টারনেট-সংযুক্ত ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা।

ছোট পর্দার তারকাদের পারিশ্রমিক: কে কত নিচ্ছেন এখন?

বাবার দেওয়া সেরা ৫টি উপদেশ।